শরীয়তপুরে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শরীয়তপুর পৌরসাভার ধানুকা এলাকায় সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য। বুধবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।
শংকর চন্দ্র বৈদ্য বলেন, জেলার সরকারি খালগুলো দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ওইসব স্থাপনা উচ্ছেদ করছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, জেলার খালের উপর পাকা বাড়ি, কালভার্ট, দোকানপাট, নির্মাণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় খাল বন্ধ করে দোকান ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে জলাবদ্ধতার উপক্রম হচ্ছে।
ছগির হোসেন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম