টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গায় অবস্থিত বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও মসলার গুদামে অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও পুলক চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ও ৫৩ ধারায় এলেঙ্গা হাসপাতাল লিমিটেডের ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দেওয়ার জন্য আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং অপরিষ্কার ও নোংরা পরিবেশের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা, এলেঙ্গা ডায়াবেটিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পুরাতন ভূঞাপুর রোডে মসলার গুদামে ভেজাল পণ্য রাখা ও বাজারজাতকরণের জন্য আব্দুল বারেক মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের জেল দেয়া হয়। এসময় রং মেশানো ভেজাল মসলার বস্তাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ