ভালোবেসে বিয়ে, অতঃপর...
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দেড়মাস পর আলেমা (২০) নামে এক গৃহবধূর বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী শাহরিয়ার শাওনসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তরবাড়ী গ্রামের গোরস্থানের পাশ থেকে এ দেহাবশেষ উদ্ধার করা হয়। আলেমা উত্তরবাড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে।
জানা যায়, উপজেলার উত্তরবাড়ী গ্রামের রাশেদ মেনন রুমির ছেলে শাহরিয়ার শাওনের সঙ্গে আলেমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত আড়াই মাস আগে তারা বাড়ি থেকে পালিয়ে ঢাকায় গিয়ে বিয়ে করে। দেড়মাস ঢাকাতে থাকার পর তারা বাড়িতে ফেরৎ আসে। আলেমা স্বামীর বাড়িতেই ছিল।
এর কয়েক দিন পর হঠাৎ আলেমা নিখোঁজ হয়। আলেমাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। অবশেষে নিহতের ভাই শরীফ শনিবার থানায় একটি এজাহার দায়ের করে। এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে গোরস্থানের পাশে পুঁতে রাখা বস্তাবন্দি কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আলেমার স্বামী শাহরিয়ার শাওনের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। এসময় আলেমার স্বামী শাহরিয়ার শাওন, তার বাবা রাশেদ মেনন রুমি, মা সুলতানা রাজিয়া ও চাচা নাহিদ রেজা রুবেলকে আটক করা হয়।
আব্বাস আলী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার