গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
গাজীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম আলম এর সঙ্গে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসিন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের কর্মকর্তাগণ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে জেলা প্রশাসক এসএম আলম গাজীপুর প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি প্রেসক্লাবের সকল সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা প্রদানের ঘোষণা দেন।
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী