টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সোমবার রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কাঁচামাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ