জয়পুরহাটে ৩ বস্তা কারেন্ট জাল জব্দ
ফাইল ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৩ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নিমতলি চুরিপট্টি মার্কেটের ছাইদুর রহমান এর দোকান থেকে কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ছাইদুর রহমান দীর্ঘদিন যাবত দোকানে কারেন্ট জাল বিক্রয় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে ৩ বস্তা কারেন্ট জাল ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই সময় ৪টি মুদি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খোলা সেমাই বিক্রয়ের অভিযোগে ১৭শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা