গাজীপুরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে জিডি
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাজীপুরে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বাদী হয়ে এ জিডি করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করেছেন এমন অভিযোগ এনে মইনুল হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি