ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাউদকান্দিতে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৪

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:২০ এএম, ১১ ডিসেম্বর ২০১৭

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শাহাবুদ্দিন (৩৫), তার ছেলে আবু হানিফ (৬), একই এলাকার নুরুল হাসান রিফাত (২৯) এবং সাতকানিয়া এলাকার আমজাদ হোসেন (২৮)। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

আরও পড়ুন