কালকিনিতে ৮টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মাদারীপুরের কালকিনি উপজেলার হাট-বাজারে মেয়াদত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে বুধবার দুপুরে ৮টি মুদির দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুর জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও কৃষি বিপণন অধিদফতরের মাদারীপুর জেলার মার্কেটিং অফিসার মো. বাবুল হোসেন থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মেয়াদত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে উপজেলার থানার সামনে ৫টি, প্রেসক্লাবের পাশে ২টি ও ভুরঘাটা মজিদবাড়ি বাজারে ১টি মুদির দোকানেসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন।
এ কে এম নাসিরুল হক/এমজেড/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আরোহী বাবা-ছেলের মৃত্যু
- ২ বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা
- ৩ রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা-হট্টগোল
- ৪ মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- ৫ গরু চুরির চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা