ঈশ্বরদীতে হত্যা ও ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার
ঈশ্বরদী থানা পুলিশ হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার ৭টি মামলার পলাতক তিন আসামিকে বুধবার ভোরে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে।
তারা হলেন, রূপচাঁদ মন্ডলের ছেলে আক্কাস আলী, মৃত আব্দুল হামিদের ছেলে মিরাজ ও ইনজুর মন্ডলের ছেলে শামিম। তাদের সকলের বাড়িই কুষ্টিয়ার দৌলতপুরে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে নাটোর, পাবনা ও কুষ্টিয়া থানায় একাধিক খুন, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তারা ঈশ্বরদীতেও ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন।
আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে