ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার ইসলামী ব্যাংক সংলগ্ন সড়কের পাশের ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই নবজাতকের মরদহটি উদ্ধার করা হয়।
তিনি বলেন বলেন, নবজাতক শিশুটি হয়তো কারও অবৈধ মেলামেশার ফসল। তাই শিশুটিকে মায়ের গর্ভে পরিপক্ক হওয়ার আগেই গর্ভপাত ঘটিয়ে ময়লার স্তূপে ফেলে গেছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই