২ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। নদীর উপর কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নোঙর করা ১০টি ফেরি স্ব স্ব গন্তব্যে যাত্রা শুরু করে।
এর আগে ভোর ৬টা থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় অন্তত ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি সার্ভিস পুনরায় স্বাভাবিক হয়। ঘাট এলাকায় যে সকল যানবাহন রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা সম্ভব হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই