নেত্রকোনায় মালবাহী ট্রাকচাপায় নারী নিহত
ফাইল ছবি
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাজারে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিমেন্ট কোম্পনির মালবাহী ট্রাকের চাপায় নারী নিহত হয়েছেন।
এসময় থ্রি রিং সিমেন্ট কোম্পানির ট্রাকটি (ঢাকা মেট্রো -উ-১১-৩১৮৭) ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চল্লিশা বাজারের ব্যবসায়ী হাজী মো. আব্দুল কুদ্দুছ এর একটি আধাপাকা দোকান ঘরের ভেতর ঢুকে যায়। এতে দোকানের মালিক রুবেল মিয়া ও সুমনের দোকানে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় পথচারী চল্লিশা বাজারের বীরবল চৌহানের স্ত্রী গীতা রাণী চৌহান (৪০) ট্রাক চাপায় মারা যান।
ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলেও ড্রাইভার পালিয়ে যান।
কামাল হোসাইন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম