ফ্যাক্টরি মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, নূরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার (৬৫) ও তার ছেলে হেদায়েত তালুকদার (৩০), ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন (৩৫), ইকবাল (৪০), আরমান হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৪), আরশাদুল ইসলাম (৩২), ড্রাইভার পারভেজ (৩৫) ও কর্মচারী আ. হামিদ (৩৬)।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যাক্টরি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এতগুলো তাজা প্রাণ নিভে গেছে।
আতাউল করিম খোকন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
- ২ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ৩ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৪ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৫ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের