কেন্দুয়ায় মাছ কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় আরো ১ জনের মৃত্যু
প্রতিকী ছবি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামে মাছ কেনা নিয়ে সংঘর্ষে আহত আল আমিন (২২) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সোমবার নায়েব আলী (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয় বাজারে মাছ কেনার আধিপত্যকে কেন্দ্র করে গত শনিবার সকালে গোপালাশ্রম গ্রামের ফারদিল মিয়া ও একই গ্রামের ওয়াহিদ মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে, নুর মিয়ার ছেলে আহত রুবেল মিয়া ও নায়েব আলীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন। পরে আশংকাজনক অবস্থায় আলআমিন ও নায়েব আলীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সকালে নায়েব আলী ও পরে শনিবার সকালে আলআমিন মারা যান।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব, রুবেল মিয়ার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
কামাল হোসাইন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম