সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় এক বাংলাদেশি গরু রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । শনিবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুকুল হোসেন (৩৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মহাতাব উদ্দিনের ছেলে।
গ্রামবাসীরা জানান, শনিবার ভোর রাত ৩টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় ভারতের দুবলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুকুল হোসেন মারা যায়। পরে তার সহকর্মীরা মরদেহ ঘাড়ে নিয়ে দেশে ফেরে।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো