রাজশাহী শিল্পনগরী হিসেবে পরিচিতি পাবে : বাদশা
রাজশাহীকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, শুধু শিক্ষানগরী ও সিল্কসিটি হিসেবে পরিচিতি থাকবে না রাজশাহীর। রাজশাহী শিল্পনগরী হিসেবে ভবিষ্যতে পরিচিতি পাবে। রাজশাহীর তিন দিক থেকে উন্নয়ন হবে।
বুধবার দুপুরে চাকরি মেলা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ চাকরি মেলার আয়োজন করে।
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব রশীদ তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ওয়াংসি আকাফুজি লিমিটেডের রাজশাহী বিভাগের অপারেটিভ কেনজি সুচি, জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা চেয়ারম্যান মর্জিনা পারভীন, আইডিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী।
এর আগে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব রশীদ তালুকদার।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার