ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির মধ্যে বিভ্রান্তি কাজ করছে : নৌমন্ত্রী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে বোঝা যায় যে বিএনপির মধ্যে একটি বিভ্রান্তি কাজ করছে। তারা দুজন নির্বাচন নিয়ে দু'রকম বক্তব্য দিয়েছেন।

শনিবার সকালে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, মানুষ যখন ভুল করে তখন তার খেসারত মানুষকেই দিতে হয়। বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে যেভাবে সন্ত্রাস, জালাও-পোড়াও করেছে তার খেসারত তাদেরকেই দিতে হবে। গেল নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার খেসারত আগামী নির্বাচনে তাদেরকে দিতেই হবে।

বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ স্থল কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, একই কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাছান আলী, বন্দর কর্তৃপক্ষের সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এফএ/এমএস

আরও পড়ুন