পূর্বধলার ২টি গ্রাম পল্লীবিদ্যুতের আওতায়
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের দিকজান এবং নয়াপাড়া গ্রামকে পল্লীবিদ্যুতের আওতায় আনা হয়েছে। এই দুই গ্রামের ২৪১টি পরিবারকে শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পল্লীবিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতিক।
এ উপলক্ষে পূর্বধলা হেলিপ্যাড মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়ারেসাত হোসেন বেলাল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, পূর্বধলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী মুন্সী এবং যুবলীগ নেতা মুখলেছুর রহমান ভাসানী।
উল্লেখ্য, ৫১ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ পল্লীবিদ্যুতের লাইন নির্মাণ করা হয়।
কামাল হোসাইন/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম