যশোরে প্রধানমন্ত্রীর জনসভার ভেন্যু পরিবর্তন
আগামী ৩১ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভার স্থান বদল করে কেন্দ্রীয় ঈদগাহে নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে স্টেডিয়ামের জনসভা পরিবর্তন করে ঈদগাহে নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত এসএসএফ কর্মকর্তারা। এ সভা থেকেই জনসভার ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার জানান, প্রথমে জনসভার স্থান নির্ধারণ করা হয়েছিল যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম।
সেই অনুযায়ী প্রস্তুতি নেয়া হচ্ছিল। বুধবার বিকেলের ওই বৈঠক থেকে প্রধানমন্ত্রীর জনসভার জন্য নির্ধারিত স্থান স্টেডিয়ামকে উপযুক্ত হিসেবে বিবেচনা করেননি নিরাপত্তায় নিয়োজিতরা। ফলে জনসভার স্থান বদল করে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহে নির্ধারণ করা হয়।
মিলন রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা