ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠীকে হত্যা, অতঃপর আত্মসমর্পণ
বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠী হত্যাকারী মিরাজুল ইসলাম মিরাজ আদালতে আত্মসমর্পণ করেছে।
বুধবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসমর্পণের পর জামিনের প্রার্থনা করে মিরাজ। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে যশোরে কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিরাজ নগরীর ফলপট্টি এলাকার বাবুলের ছেলে। নিহত আবির রবি দাস নগরীর দক্ষিণ চকবাজার এলাকার জয় রবী দাসের ছেলে।
ম্যাজিস্ট্রেট আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই প্রদীপ মিত্র মামলার বরাত দিয়ে জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২২ ডিসেম্বর নগরীর ফলপট্টি এলাকায় মিরাজ তার সহপাঠী ও একই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দেয়া আবিরের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে।
গত ২২ ডিসেম্বর গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এ ঘটনায় আবিরের বাবা জয় রবী দাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মিরাজসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
সাইফ আমীন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই