গাজীপুরে সুতার কারখানায় আগুনে দগ্ধ ২
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সুতার কারখানায় জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন - কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো.সাইফুল ইসলাম (৩০)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান,জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন ধরে দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। আর জেনারেটরটি ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
কারখানার চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে।
আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার