জেএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার জেএসসিসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এবার এ বোর্ডে পাসের হার ৬২.৮৩ শতাংশ। এ বছর ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন।
ফলাফল ঘোষণা করে উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুর হোসেন জানান, এ বছর ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শূন্য পাসের হার ১টি প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, ইংরেজি ও গণিতে বেশি পরীক্ষার্থী ফেল করায় এ বছর পাসের হার কমেছে। এ বছর ইংরেজিতে ফেল করেছে ৭৬ হাজার ৬৮১ জন এবং গণিতে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯.৬৮ শতাংশ।
কামাল উদ্দিনি/এমএএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব