কুমিল্লা বোর্ডে জেএসসিতেও বিপর্যয়
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি এবং এসএসসির ধারাবাহিক ফল বিপর্যয়ের পর এবার বিপর্যয়ের তালিকায় যুক্ত হলো জেএসসির ফলাফল। জেএসসির ফলাফলের দিক থেকে দেশের সকল শিক্ষা বোর্ডের পাসের হারের দিক থেকে তলানীতে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
এ বছর জেএসসিতে সারাদেশে গড় পাসের হার ৮৩.৬৫ শতাংশ হলেও কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬২.৮৩ শতাংশ। ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন।
এছাড়া এ বছর মাত্র ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৩৪৮টি। গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ধারাবাহিক ফলাফল বিপর্যয়ের পর এবার জেএসসি পরীক্ষার ফলাফলেও বিপর্যয় ঘটায় অভিভাবক, পরীক্ষার্থী ও সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছর ইংরেজি এবং গণিতে প্রায় সোয়া লাখ পরীক্ষার্থী ফেল করায় এমন ফল বিপর্যয় ঘটেছে।
কামাল উদ্দিন/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা