কুমিল্লায় ৬১ মুক্তিযোদ্ধা সংবর্ধিত
মহান স্বাধীনতাযুদ্ধে অবদান রাখায় কুমিল্লায় সংবর্ধিত হয়েছেন জেলার ৬১ জন বীর মুক্তিযোদ্ধা। শনিবার দুপুরে নগরীর কুমিল্লা ক্লাবের কনফারেন্স কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অ্যাডভোকেট রুস্তম আলী, নাজমুল আহসান পাখী ও আলকাসুর রহমান কোকা প্রমুখ।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা