মমতাজের গ্রামে মধুর মেলা
কণ্ঠশিল্পী ও স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির স্মরণে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে তিন দিনব্যাপী মধুর মেলা। সোমবার রাতে উপজেলার ভাকুম গ্রামে নির্মানাধীন বাউল কমপ্লেক্স চত্বরে এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বাউল শিল্পীরা রকমারি ভাব গান,পালা গান পরিবেশন করেন।
মেলায় রয়েছে হরেক রকম খাবার আর খেলাধুলার আয়োজন। মেলা চলবে ৩ জানুয়ারি পযন্ত। উদ্বোধনী দিনে বাউল শিল্পী শেফালী দেওয়ান, ছোট মমতাজ, কাজল দেওয়ান, রিংকু গান পরিবেশন করেন।
বি.এম খোরশেদ/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা