ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ জুলাই ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আড়াই শতাধিক অহসায় ও দরিদ্র্য প্রবীণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় স্থানীয় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে `বাউনবাইরার কতা` নামের এক ফেসবুক ভিত্তিক সংগঠনের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ।

সভায় বক্তারা `বাউনবাইরার কতা`র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় ও দরিদ্র্যদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। পরে আলোচনা সভা শেষে ২৫২ জন অসহায় ও দ্ররিদ্র্য প্রবীণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই