সরকার সম-অধিকারে বিশ্বাসী : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বর্তমান সরকার জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সম-অধিকারে বিশ্বাসী। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করার মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এদেশ থেকে দারিদ্রতা দূর হবে। এখানে দরিদ্র শ্রেণি থাকবে না।
বুধবার ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় প্লাজা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য সকলের দোয়া কামনা করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে এদেশ সব দিক থেকে এগিয়ে চলেছে। ধীরে ধীরে আমরা আত্মনির্ভর জাতি হিসেবে গড়ে উঠবো।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে