গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে বালু ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মঙ্গলবার সকালে দুই ট্রাকের সংঘর্ষে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রুবেল মোল্লা (৩২) গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার বাসিন্দা সিদ্দিক মোল্লার ছেলে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, সকাল ৭টার দিকে ময়মনসিংহগামী একটি বালু ভর্তি ট্রাক হোতাপাড়া এলাকায় পৌঁছালে পেছনে থাকা অপর একটি বালুর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানে থাকা বালু ব্যবসায়ী রুবেল নিহত হন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে