পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান খাদে পড়ে নিতাই মল্লিক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিতাই মল্লিক নাসিরনগর উপজেলা সদরের নমসূত্রপাড়ার নগেন্দ্র মল্লিকের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যান নাসিরনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক নিতাই মারা যান।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে