নেত্রকোনায় ৪শ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নেত্রকোনায় ৪শ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মোক্তারপাড়া নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, তেল, লুঙ্গী ও একটি করে শাড়ি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নূরুল আমিন, সহকারী কমান্ডার আব্দুল মতিন খান ও আক্কাস আলী আহমেদ।
জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন জাগো নিউজকে জানান, জীবিত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সকল শ্রেণির ৪০০ মুক্তিযোদ্ধার পরিবারকে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
কামাল হোসাইন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম