বিএনপি এতিমের হক মেরেছে : চুমকি
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের সম্পদ লুট করে খেয়েছে, গরিব-দুঃখী ও এতিমের হক মেরেছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও ঢাকা ডিভিশনাল চ্যাপ্টার কমিটির তত্ত্বাবধানে গাজীপুরের কালীগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে হত-দরিদ্রদের সংখ্যা কমে গেছে। মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে রাস্তা-ঘাট ও বিদ্যুতের। আর এ জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
বিসিপিএ’র সভাপতি রুমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএ’র মহাসচিব ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকান মু. মুশফিকুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, বিসিপিএ’র ঢাকা ডিভিশনাল চ্যাপ্টার কমিটির কনভেনর বিধান চন্দ্র পাল, সদস্য শফিউদ্দিন বেপারী, মো. আসাদুজ্জামান মাসুম ও মাহমুদ হাসান প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা