দুই ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার
মৌলভীবাজারে আলোচিত দুই ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় আলী হায়দার সনি নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী হায়দার সনি পাগুলিয়া এলাকার আব্দুল মুকিত মিয়ার ছেলে।
নিজ দলের কর্মীদের হাতে গত বছরের ৭ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাসের সামনে খুন হন ছাত্রলীগ কর্মী মো. আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি। এই হত্যাকাণ্ডের দুই দিন পর নিহত শাবাবের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৬/৭ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান, গোপন সংবাদের ভিতিত্তে সকালে পাগুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত ছয় নাম্বার আসামি সনিকে গ্রেফতার করা হয়। বর্তমানে এই মামলার আরও ৪ আসামি গ্রেফতার রয়েছে।
আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে