গাজীপুরে বাসচাপায় ২ নারী শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের ইয়াসীন আলীর স্ত্রী হুরেনা খাতুন (২৮) ও একই উপজেলার অলহরি টানপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে রুমা আক্তার (২৫)।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, স্থানীয় প্যানডোরা সোয়েটার কারখানার দুই নারী শ্রমিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিললেন। বিকেল সাড়ে ৪টার দিকে মাওনা চৌরাস্তাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শ্রমিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা