সেনবাগে অর্থনীতিবিদ ড. জামালের গণসংযোগ
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যা-সম্ভাবনা নিয়ে এলাকাবাসীর সঙ্গে পথসভা, মতবিনিময় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ অর্থ সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহম্মেদ।
শুক্রবার দিনব্যাপী তার নিবাচনী এলাকায় সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার কয়েকটি স্থানে সাধারণ জনগণের সঙ্গে পথ সভা, উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অম্বরগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, জেলা আ.লীগের ধর্মবিষয় সম্পাদক খুরশিদ আলম বিএসসি, সাইফুল ইসলাম শিপনসহ স্থানীয় আ‘লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিজানুর রহমান/এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদগাহ মাঠের অস্থায়ী দোকানে চাঁদা দাবি, যুবদল নেতাকে গণপিটুনি
- ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব রেলগেট ‘অটো সিস্টেম’ করা হবে: কৃষিমন্ত্রী
- ৩ তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ, বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে
- ৪ ঈদের দিনে যমুনা সেতুতে টোল আদায় ৬১ লাখ
- ৫ জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে