শীতলক্ষ্যায় ভাসছে ঢাবি শিক্ষার্থীর লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহাম্মেদ জয় (২৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারভেজ আহাম্মেদ জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি সোনার বাংলা নামে মাল্টিপারপাসে চাকরি করতেন তিনি।
সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ আহাম্মেদ জয় উপজেলার বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। জয়কে হত্যা করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি পারভেজ আহাম্মেদ জয়।
সোমবার দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদীতে পারভেজ আহাম্মেদ জয়ের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত চলছে বলেও জানান এসআই।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা