দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগে তার দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী তিন মাস যাবত জেলহাজতে থাকার সুযোগে দেবর ইমাম গাজী তার কাছাকাছি আসার চেষ্টা করে। এক পর্যায়ে দেবর তাকে কুপ্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং এলাকাবাসীকে ঘটনাটি জানালে তারা ইমাম গাজীকে মারধর করে। গত ২০ জানুয়ারি দুপুরে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ইমাম গাজী। এ সময় গৃহবধূ চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি গ্রামের মাতব্বরকে জানালে দেবর ইমাম গাজী তাকে হত্যার হুমকি দেয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, ধর্ষণের চেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে সোমবার ওই গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২