পাহারাদারকে বেঁধে রেখে মন্ত্রীর খামারের ১০ গরু চুরি
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে পাহারাদারকে বেঁধে রেখে ১০টি গরু নিয়ে গেছে একদল চোর। শুক্রবার ভোর রাতে উপজেলার রাজারামপুর ফকিরপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।
খামারবাড়ির পাহারাদার লোকমান আলী জানান, ভোর রাতে খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল চোর খামারবাড়িতে প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বেঁধে ফেলে এবং খামারে থাকা বিদেশি জাতের ১০টি গাভী নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার সময় মন্ত্রী মহদয়ের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ঘটনাস্থল থেকে চোরদের ভেঙে ফেলা তালা ও রড আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনার পর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
এমদাদুল হক মিলন/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ