ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তৈমুরের কাছ থেকে ‘ফি’ নিলেন শামীম ওসমান

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১১:৫০ এএম, ৩১ জানুয়ারি ২০১৮

‘ভাই আপনাকে তো নেতা বানিয়ে দিলাম। অ্যারেস্টের পর বলেছিলেন আমার সঙ্গে টকশোর কারণে নাকি গ্রেফতার হয়েছেন। এখন ফি হিসেবে আমাকে ১ হাজার টাকা দেন।’

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলাকালীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ্য করে এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। এসময় তৈমুর পকেট থেকে ১ হাজার টাকা বের করে শামীম ওসমানকে দিলে তিনি সেটা গ্রহণ করেন।

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আদালত পাড়ায় আসেন শামীম ওসমান। সেখানে সকাল থেকেই ছিলেন তৈমুর আলম খন্দকার। এক পর্যায়ে নারায়ণগঞ্জ সার্কিট হাউসের সামনের গেটে দুজনের দেখা হয়। তখন তৈমুরকে সালাম দিয়ে নিজের 'ফি' দাবি করেন শামীম ওসমান। এ সময় দুজন কুশল বিনিময় করেন।

এর আগে ২৩ জানুয়ারি তৈমুর আলম খন্দকারকে আদালতপাড়ার বাইরে থেকে গ্রেফতার করে পুলিশ। তখন তৈমুর অভিযোগ করেছিলেন, ‘শামীম ওসমানের সঙ্গে টকশোতে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণেই তাকে পুলিশ হেনস্তা করে গ্রেফতার করেছে।’

শাহাদাৎ হোসেন/এফএ/জেআইএম

আরও পড়ুন