রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকির হোসেন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ভুলতা তাঁতবাজার এলাকায় এক দল দুর্বৃত্ত জকির হোসেনকে কুপিয়ে জখম করে।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়।
জাকির হোসেন উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, জাকির হোসেন স্থানীয় একজন যুবলীগ কর্মী। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এক দল মুখোশধারী দুর্বৃত্ত জাকির হোসেনকে ভুলতা তাঁতবাজারের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। জাকির হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান