সাতক্ষীরায় নকলে সহায়তা করায় ৪ শিক্ষক বহিষ্কার
এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগে সাতক্ষীরার তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন কক্ষ পরিদর্শনকালে তাদেরকে বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের কুমারেশ চন্দ্র বসু, সতদল মাধ্যমিক বিদ্যালয়ের জেসমিন নাহার, শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রণব কুমার ঘোষ ও রতখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুব্রত কুমার রায়।
তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গৌরপদ নন্দী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু