ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী আটক

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ২৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদের মধ্যে সাতজনকে বেনাপোল পোর্ট থানা ও ১৩ জনকে শার্শা থানা পুলিশ আটক করেছে। আটকদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব ওসমান গনি, জামায়াত নেতা বেনাপোল পৌর কমিশনার আমিরুল ইসলাম, শার্শা থানা ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি আল মামুন বাবলু, প্রচার সম্পাদক রায়হানুজ্জামান দিপুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন