সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় নবনির্মিত মারকাজ মসজিদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। শনিবার সকাল থেকে এ ইজতেমা শুরু হয়।
আগামী ৬ ফেব্রুয়ারি এ ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেটি শনিবার সকাল থেকে শুরু হয়েছে। আগামী সোমবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ ইজতেমা।
এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাতে পুলিশি টহল থাকবে। এক কথায় ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু