এসএসসির প্রশ্ন বিতরণে অনিয়ম, ৫ শিক্ষককে অব্যাহতি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগে পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় উপজেলার মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- ওই কেন্দ্রের এক নম্বর কক্ষের পরিদর্শক মো. বিল্লাল হোসেন, খোরশেদ আলম ও জহিরুল ইসলাম এবং দুই নম্বর কক্ষের পরিদর্শক খোকন চন্দ্র দাস ও মিজানুর রহমান।
এর মধ্যে বিল্লাল উপজেলার নারায়ণপুর, খোরশেদ ও খোকন কালিকাপুর, জহিরুল লাকশিবপুর ও মিজানুর আশ্বিনপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার জানান, শনিবার পরীক্ষা শুরুর পর তিনি ওই কেন্দ্রে যান। সেখানকার ১ ও ২ নম্বর কক্ষে নিয়মবহির্ভূতভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের একই সেট সব পরীক্ষার্থীকে দেয়া হয়েছে।
অনিয়মের অভিযোগে ওই দুই কক্ষের পাঁচ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আগামী পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না তারা।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে