নারায়ণগঞ্জে পৌর মেয়রসহ ১১ বিএনপি নেতা আটক
নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পৌর মেয়রসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুল হক সরকার, পৌর বিএনপি নেতা আলমগীর, সোনারগাঁও থানার ছাত্রদল নেতা ওমর ফারুক ও সোহেল।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিএসবি) সরাফত উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে সোনারগাঁওয়ে ১০ জন ও রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়রসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
শাহাদাৎ হোসেন/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান