রূপগঞ্জে বিএনপির ৭৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতা পরিকল্পনা মামলায় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধক্ষ্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, কাঞ্চন পৌরসভার মেয়র আবুল বাশার বাদশাসহ ৭৭ জনের নাম উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার রাতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। ওইদিন ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
ওসি জানান, কাঞ্চন পৌরসভার উত্তরা ঝুটমিলের বালুর মাঠে আসামিরা বাংলাদেশ সার্বভৌমত্বকে ক্ষতি করতে বৈঠক করছে। তাদের এ ধরনের বৈঠকের সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় গ্রেফতার এড়াতে আসামিরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটয়। পালানোর সময় মেয়রসহ প্রথমে চার জনকে গ্রেফতার করা হয়। পরে পর্যায়ক্রমে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
এদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পর থেকেই নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছেন। এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অনেকে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, গণতান্ত্রিক এই দেশে আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতারসহ বিভিন্ন ভাবে হয়রানি করছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আমাদের বিরুদ্ধে মামলা করে আন্দোলন ঠেকানো যাবে না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, গ্রেফতারদের ছেড়ে দেয়া না হলে বিএনপির সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে নেমে পড়ব। এ সরকারের পতন করে ছাড়ব।
মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান