নারায়ণগঞ্জে বিএনপির আজাদ-সাখাওয়াতসহ আটক ৭
নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সানারপাড়, শিমরাইল ও আড়াইহাজার থেকে তাদের পুলিশ আটক করে।
আটক বাকিরা হলেন, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার প্রধান, অ্যাডভোকেট মাইনুদ্দিন, বিএনপি কর্মী ইসরাফিল, জুয়েল ও ছাত্রদল নেতা রিয়াদ।
নারায়াণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল সরফুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শাহাদাৎ হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান