মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ৬ জেলে অপহরণ
ফাইল ছবি
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা। সোমবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাদনীমুখা গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে তরিকুল ইসলাম (২৭), রউফ গাজীর ছেলে বাদশা গাজী (২৮), রুপচাদ গাজীর ছেলে আজহারুল গাজী (২২), আছের শেখের ছেলে সোলায়মান শেখ (৫০), ৯নং সোরা গ্রামের কাদের সরদারের ছেলে বাবলু সরদার (২৬) ও এলাহি বক্সের ছেলে বায়েজিদ গাজী (২৮)।
ফিরে আসা জেলে চাদনীমুখা গ্রামের সাবুদ আলীর ছেলে ইলিয়াস গাজী জানান, এক সপ্তাহ আগে তারা বৈধ পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। আজ ভোরে সুন্দরবনের কালিরচর এলাকা থেকে তাদের ছয় সহকর্মীকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শোয়েব খান বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পায়নি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু