অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের আধিকারীদের অশোভনীয় দাবির প্রতিবাদে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ ধর্মঘাটের ডাক দেয়। এর ফলে সোমবার সকাল থেকে এ স্থলবন্দরে কাজ বন্ধ হয়ে যায়।
ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ জানান, ভারতের সিঅ্যান্ডএফ ব্যাবসায়ীরা জি-কার্ডধারী। ব্যাবসায়ীরা সবসময় বন্দরে আসতে না পারায় সেখানে এইচ-কার্ডধারীদের অনুমতিপত্র দিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছেন। কিন্তু হঠাৎ করে ঘোজাডাঙ্গা কাস্টমের সহকারী কমিশনার প্রদীপ কুমার ঘোষ এইচ কার্ডধারীদের (অনুমতিপত্র) মানতে নারাজ। আর তার এ অন্যায় দাবির প্রেক্ষিতে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দেয়। ব্যাবসায়ীদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তিনি জানান।
এদিকে ভোমরা সিঅ্যান্ডএফের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সঙ্গে সে দেশের কাস্টমসের অভ্যান্তরীণ দ্বন্দের কারণে দুই দেশের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ঘোজাডাঙ্গায় এক থেকে দেড় হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। বন্ধের কারণে বাংলাদেশের রাজস্ব ঘাটতি হবে প্রায় ৫-৬ কোটি টাকা।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু