সিরাজগঞ্জে ট্রেনের ৪শ' যাত্রীকে জরিমানা
সিরাজগঞ্জে বিনা টিকিটে ও ছাদে রেল ভ্রমণের দায়ে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৪শ' যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪শ' যাত্রীর কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. খায়রুল আলম, রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হক, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান ও স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেনসহ জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ।

পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম বলেন, রেলমন্ত্রী ও রেল বিভাগের সচিব এবং মহাপরিচালকের নির্দেশে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণ প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের ৭টি স্থানে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ চেকিং অভিযান শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন ছাড়াও খুলনা, ঈশ্বরদী, সান্তাহার, পার্বতীপুর, লালমনিরহাট ও বগুড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসব এলাকায় আগমীকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বিনা টিকিটে রেল ভ্রমণের বিরুদ্ধে পশ্চিমাঞ্চল রেলওয়ের এ অভিযান দীর্ঘ সময় ধরে চলবে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার একাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
- ২ সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে গণভোটের কার্যকারিতা শুরু হয়ে যাবে
- ৩ প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
- ৪ ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের
- ৫ ফরিদপুরে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২